আমরা একটি অলাভজনক সংগঠন যা সমাজের উন্নয়নে কাজ করে। আমাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের এই কর্মসূচির মাধ্যমে প্রতিবছর অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল, শীতের কাপড় বিতরণ করা হয়ে থাকে।

পবিত্র রমজান মাসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি। প্রতিদিন অসংখ্য রোজাদারকে ইফতার প্রদানের মাধ্যমে আমরা সবার মাঝে সেবার বার্তা পৌঁছে দিচ্ছি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি। আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং দেশের সবুজায়ন নিশ্চিত করতে প্রতিবছর ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচি পালন করি।

মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি প্রকল্প। আমাদের এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত হচ্ছে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা পাচ্ছে।

রমজান মাসব্যাপী নানা সামাজিক ও ধর্মীয় কর্মসূচি। সেহরি-ইফতার বিতরণ, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গৃহ নির্মাণ কর্মসূচি। বন্যার পরে যারা তাদের ঘরবাড়ি হারিয়েছে, তাদের পুনর্বাসনে আমরা সহায়তা করি এবং নতুন ঘর নির্মাণ করে দেই।

সভাপতি
"মানবসেবা ও দক্ষ যুব সমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার"
প্রতিষ্ঠাতা সদস্য
"আর্তমানবতার সেবায় আত্মনিবেদিত এক তারুণ্যের স্বপ্ন"
প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক
"স্বপ্ন, সংগ্রাম ও সেবার মেলবন্ধনে গড়ি আগামীর সমাজ"
আপনার সময় ও দক্ষতা দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশ নিন