একটি অরাজনৈতিক, অলাভজনক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী যুব সংগঠন
প্রতিষ্ঠা
নিবন্ধন
নিবন্ধন নং
এলাকা
এক ঝাঁক উদ্যমী তরুণ আর এক বুক স্বপ্ন নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন (RSYWF)। আমাদের লক্ষ্য ছিল খুব সহজ কিন্তু সুদূরপ্রসারী—নিজের এলাকার মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা।
আজ আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর (নিবন্ধন নং: যুউঅ/নোয়া-২৩) কর্তৃক একটি স্বীকৃত ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে আমাদের শেকড়, তবে আমাদের সেবার মানসিকতা ছড়িয়ে আছে পুরো জনপদ জুড়ে।
"উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।" — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবিনাশী পঙক্তিই ছিল আমাদের সেই ধ্রুবতারা, যা এক অন্ধকার সময়ে একঝাঁক কিশোর-তরুণকে আলোর পথ দেখিয়েছিল।
তখন আমি একাদশ শ্রেণীর ছাত্র। স্কাউটিং-এর মাধ্যমে সমাজসেবার প্রাথমিক পাঠ নেওয়া একজন সাধারণ স্বপ্নচারী। হাতে রক্তদাতার তালিকা নিয়ে আমি দেখতাম, রাজগঞ্জের মানুষ জরুরি প্রয়োজনে রক্তের জন্য দিশেহারা হয়ে পড়ে। ডোনার পাওয়া যেত বহুদূরে, আর সেই পৌঁছানোর মাঝপথেই হয়তো নিভে যেত কোনো প্রাণ।
এই অসহায়ত্ব আমার মগজে তীব্রভাবে নাড়া দেয়। ভাবলাম—"কেন আমার জন্মমাটিতে এমন একটি শক্তিশালী ঐক্য থাকবে না, যা মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়াবে?"
একটি গ্রামীণ পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলা ছিল অনেকটা পাহাড় ঠেলার মতো কঠিন কাজ। যখনই এই স্বপ্নের কথা কাউকে বলতাম, চারপাশ থেকে ধেয়ে আসত নেতিবাচকতা। অনেকেই বলেছিল— "এসব ছোট ছোট ছেলেদের কাজ নয়, এসব টিকবে না।"
প্রতিকূল পরিবেশ আর অবহেলার চোরাবালিতে যখন বারবার হোঁচট খাচ্ছিলাম, তখনও একবিন্দু আশা ছাড়িনি। আমার বিশ্বাস ছিল, সত্যের পথে একা হাঁটলেও একসময় কাফেলা তৈরি হবেই।
হঠাৎ একদিন ছোট ভাই তাজুল ইসলাম জাবেদ ফোন দিয়ে জানালো, এক প্রবাসী ভাইয়ের সাথে তার কথা হয়েছে যিনি আমাদের মতো একটি মানবিক সংগঠন করতে চান। সেই মুহূর্তেই জন্ম নিল এক অজেয় সাহস। আমার মনে হলো, আমি আর একা নই।
এরপর একে একে এগিয়ে এলেন একঝাঁক উদ্যমী তরুণ। ০১ জানুয়ারি ২০১৯ তারিখটি আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেদিন আমরা প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসি। রাজগঞ্জের নিভৃত পল্লী থেকে উঠে আসা একদল নিঃস্বার্থ তরুণ সেদিন শপথ নিয়েছিল সমাজ বদলানোর।
সভাপতি
"মানবসেবা ও দক্ষ যুব সমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার..."
প্রতিষ্ঠাতা সদস্য
"আর্তমানবতার সেবায় আত্মনিবেদিত এক তারুণ্যের স্বপ্ন..."
প্রতিষ্ঠাতা সদস্য ও সম্পাদক
"স্বপ্ন, সংগ্রাম ও সেবার মেলবন্ধনে গড়ি আগামীর সমাজ..."
'রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি'—এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা অসংখ্য মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ নিশ্চিত করে আসছি।
বৈশ্বিক মহামারীর সময়ে যখন সবাই ঘরবন্দী, তখন আমাদের ভলান্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধি এবং দুস্থদের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমাদের টিম লিডারদের অধীনে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার অভিযানে ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করেছে।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং স্কুল আঙিনা পরিচ্ছন্ন রাখতে আমরা 'হ্যাপি স্কুল প্রজেক্ট'-এর মতো উদ্যোগ বাস্তবায়ন করেছি।
নিবন্ধন নং: যুউঅ/নোয়া-২৩
নিবন্ধনকারী: যুব উন্নয়ন অধিদপ্তর
প্রতিষ্ঠা: ২০১৯
নিবন্ধন তারিখ: ১৪/০৯/২০২১
রাজগঞ্জ স্কুল এন্ড কলেজ মার্কেট (দোকান নং-৭০)
পোস্ট: রাজগঞ্জ, উপজেলা: বেগমগঞ্জ
জেলা: নোয়াখালী
মোবাইল: +8801853028217
ই-মেইল: rajganjsywf2019@gmail.com
ওয়েবসাইট: rsywf.org