আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর
রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন (RSYWF) একটি অরাজনৈতিক, অলাভজনক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত, যা যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং: যুউঅ/নোয়া-২৩)।
একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি যুবক হবে স্বাবলম্বী এবং প্রতিটি আর্তমানবতা পাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা।
আপনি আমাদের ওয়েবসাইটের সদস্য নিবন্ধন ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন। এছাড়াও আমাদের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। সদস্য হওয়ার জন্য আপনাকে হতে হবে ১৮ বছরের উপরে এবং সমাজসেবায় আগ্রহী।
আমাদের রক্তদান কর্মসূচি পেজে গিয়ে "ডোনার নিবন্ধন" ফর্ম পূরণ করুন। আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ও রক্তের গ্রুপ দিলেই নিবন্ধন সম্পন্ন হবে। জরুরি প্রয়োজনে আমরা আপনার সাথে যোগাযোগ করব।
আমাদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা ও ফ্রি নেবুলাইজার সেবা পেজে বিস্তারিত দেওয়া আছে। জরুরি প্রয়োজনে আমাদের হটলাইন ০১৮৫৩-০২৮২১৭-এ যোগাযোগ করুন।
আপনি বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন: (১) স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন, (২) আর্থিক সহায়তা দিন, (৩) রক্তদাতা হিসেবে নিবন্ধন করুন, (৪) আমাদের কার্যক্রম সম্পর্কে অন্যদের জানান, (৫) প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৮৫৩-০২৮২১৭।
ঠিকানা: রাজগঞ্জ স্কুল এন্ড কলেজ মার্কেট (দোকান নং-৭০), পোস্ট: রাজগঞ্জ, উপজেলা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।
মোবাইল: +8801853028217
ই-মেইল: rajganjsywf2019@gmail.com
আমাদের অর্থায়নের প্রধান উৎস: সদস্যদের চাঁদা, দানশীল ব্যক্তিদের অনুদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সকল আয়-ব্যয় হিসাব সংরক্ষণ করি এবং প্রয়োজনে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তা উপস্থাপন করি।