আমাদের পথচলার দিকনির্দেশনা ও মূল লক্ষ্য
একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি যুবক হবে স্বাবলম্বী এবং প্রতিটি আর্তমানবতা পাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা।
যুব ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, মানবিক সেবা, সামাজিক উন্নয়ন ও একতা-ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শিক সমাজ গঠন।
আধুনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা, যাতে তারা 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনা এবং নৈতিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার প্রচার ও প্রসার নিশ্চিত করা।
দুর্যোগ ও সংকটে আর্তমানবতার পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা (খাদ্য, বস্ত্র ও চিকিৎসা) পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
মাদক, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি আদর্শিক সমাজ গঠনের জন্য জনসচেতনতা সৃষ্টি করা।
ছাত্র ও যুব সমাজের মধ্যে সুসম্পর্ক, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সামাজিক শক্তি গড়ে তোলা।
আমরা সব কাজে সততা ও নিষ্ঠা বজায় রাখি
আমাদের সকল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখি
আমরা আমাদের কাজের জন্য জবাবদিহি করি
মানবতার সেবায় আমরা নিবেদিত
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিম্নলিখিত উদ্দেশ্যগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ
সমাজে একতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং ছাত্র-যুব সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে রক্ষা করা
এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করা
মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান
বৃহত্তর ধর্মীয় উৎসবসমূহে সাধ্যমত সহায়তা ও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা
প্রতি বছর এলাকার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার বিতরণ
দুস্থ, অসহায় ও এতিম মানুষদের সাধ্যমত সহায়তা প্রদান
বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান
স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম ভিত্তিক পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা
মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা
রক্তদান কর্মসূচি আয়োজন ও জরুরি রক্ত সরবরাহ নিশ্চিতকরণ
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথভাবে পালন ও জাতীয় উৎসব আয়োজন
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু ক্যাম্পের আয়োজন
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও সাংস্কৃতিক চর্চার প্রসার
যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে এগিয়ে আসা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা