সভাপতি
"মানবসেবা ও দক্ষ যুব সমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার"
আসসালামু আলাইকুম।
তারুণ্যের শক্তিই পারে একটি সমাজকে বদলে দিতে। সেই লক্ষ্যকে বুকেই ধারণ করে রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন আজ বেগমগঞ্জ তথা নোয়াখালীর প্রতিটি মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে। সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের (নিবন্ধন নং: যুউঅ/নোয়া-২৩) স্বীকৃতি আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
সংগঠনের সভাপতি হিসেবে আমি স্বপ্ন দেখি এমন একটি তরুণ প্রজন্মের, যারা শুধু ক্যারিয়ারেই সফল হবে না, বরং মানবিকতায় হবে অনন্য। আমাদের স্বপ্নের 'হ্যাপি স্কুল প্রজেক্ট' থেকে শুরু করে প্রতিটি মানবিক প্রজেক্ট সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে চলছে।
আসুন, আমরা সবাই মিলে রাজগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আলো ছড়াই, তৈরি করি দক্ষ ও মানবিক মানুষ। আমাদের এই মহৎ ও সুন্দর যাত্রায় আপনার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের পরম পাথেয়।
শুভেচ্ছান্তে,
ডা. মোহাম্মদ শাহজালাল (বাবলু)
সভাপতি
রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন
ডা. মোহাম্মদ শাহজালাল (বাবলু)
সভাপতি
রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন