<h3>আশার আলো: কর্মসংস্থান সহায়তা প্রকল্প</h3><p>“বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি”—এই লক্ষ্য নিয়ে রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন (RSYWF) অর্থনৈতিকভাবে অসচ্ছল ও কর্মক্ষম ব্যক্তিদের সম্পূর্ণ সুদমুক্ত ও সহজ শর্তে ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করছে, যাতে তারা নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন।</p><p>১৬ মে ২০২৬ তারিখে বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান মহোদয় প্রথম অটোরিকশার চাবি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন। প্রথম উপকারভোগী ছিলেন জনাব আব্দুল মতলব (গ্রাম: কাদির হানিফ)।</p><p>আমাদের বিশ্বাস—দান নয়, কর্মসংস্থানের সুযোগই পারে একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে।</p>