"তারুণ্যের শক্তিকে একটি সুনির্দিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০১৯ সালে প্রতিষ্ঠার পর আমরা সরকারি নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করি। রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন (RSYWF) বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক ও সেবামূলক সামাজিক সংগঠন, যার সরকারি নিবন্ধন নং: যুউঅ/নোয়া-২৩।
এই সরকারি স্বীকৃতি আমাদের সামাজিক দায়বদ্ধতা, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে আরও সুদৃঢ় করেছে। এই নিবন্ধনের আওতায় আমরা স্থানীয় যুবসমাজকে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা, মাদক ও নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গঠন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি মাঠপর্যায়ে সেবামূলক কার্যক্রম পরিচালনায় আইনগত ও প্রাতিষ্ঠানিক শক্তি লাভ করেছি। আমরা সরকারি সকল নিয়ম-নীতি মেনে একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ।"